রবিবার ● ২৮ জুন ২০২৬
মঠবাড়িয়া মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি
হোম » পিরোজপুর » মঠবাড়িয়া মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক মৃধা, শিক্ষক এ কে এম শাকিল আহমেদ, কিরণ প্রভা, পারভেজ তালুকদার, প্রতিভা মণ্ডল, ফাতিমা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ বৃক্ষ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপস্থিত শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতেও সবুজায়নের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:০০:০৬ ● ২১ বার পঠিত
