বুধবার ● ২৪ জুন ২০২৬

মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টায় আটক ৪

হোম » রাজনীতি » মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টায় আটক ৪
বুধবার ● ২৪ জুন ২০২৬


 

মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টায় আটক ৪

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

 

বাগেরহাটের মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টার অভিযোগে কেক ও দলীয় পতাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশরাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদরাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল, নুরনবী হোসেল পিয়েল (২০) এবং শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল (২৩)।

 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করতে না পারে, সে লক্ষ্যে গত কয়েকদিন ধরে পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

 

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের আগে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুত রাখা একটি কেক, আওয়ামী লীগের দলীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ৯:০১:০২ ● ১৯ বার পঠিত