মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেনের ইন্তেকাল
হোম » শোক/মৃত্যুবার্ষিকী » নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেনের ইন্তেকাল
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
মঙ্গলবার (২৩ জুন) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহামুদের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। মাগরিবের নামাজের পর ছারছীনা দরবার শরীফে প্রথম জানাজা এবং এশার নামাজের পর উত্তর জগন্নাথকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ২২:১৮:৩৫ ● ২৩ বার পঠিত
