মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কুয়েত প্রবাসীর মৃত্যু
হোম » বরিশাল » ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কুয়েত প্রবাসীর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল ফকির (৩২) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ফকির গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮:০২:১৪ ● ৩১ বার পঠিত
