মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
গলাচিপায় কার্টুনে অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার
হোম » পটুয়াখালী » গলাচিপায় কার্টুনে অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় একটি কার্টুনের ভেতর থেকে অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকার আকন বাড়ির সামনে স্থানীয়রা একটি কার্টুন পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে কার্টুনটি খুলে তার ভেতরে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে গলাচিপা থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, গোপনে কোথাও গর্ভপাত ঘটানোর পর নবজাতকের মরদেহ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় আনা হয়েছে এবং ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেইউ/এমআর
বাংলাদেশ সময়: ১২:২৫:৫০ ● ১৪ বার পঠিত
