রবিবার ● ২১ জুন ২০২৬
মহিপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
হোম » পটুয়াখালী » মহিপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুর থানায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টায় মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযানে সিআর ৩৯৬/২৩ মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি আবুল কালামকে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মহিপুর থানার ওসি মোঃ শামীম আহমেদ।
দণ্ডাদেশে অর্থদণ্ড অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের কথাও উল্লেখ রয়েছে বলেও জানান ওসি
বাংলাদেশ সময়: ২১:৩৪:০৪ ● ২৮ বার পঠিত
