রবিবার ● ২১ জুন ২০২৬

চরফ্যাশন ফরেস্ট অফিসের পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হোম » ভোলা » চরফ্যাশন ফরেস্ট অফিসের পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
রবিবার ● ২১ জুন ২০২৬


চরফ্যাশন ফরেস্ট অফিসের পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন উপজেলা সদর ফরেস্ট অফিসের পুকুর থেকে কালা মিয়া (৮০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। রবিবার সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত কালা মিয়া চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আহাম্মদের ছেলে।

চরফ্যাশন থানার এসআই ছিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে মিজানের বরাত দিয়ে জানান, প্রায় ৩৫-৪০ বছর বয়সে কালা মিয়া মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর একাধিকবার স্বজনরা তাকে বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করলেও তিনি আর সুস্থ হননি। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, হাটবাজারে ঘুরে বেড়াতেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হলেও নিহতের ছেলে মিজান অভিযোগ করেছেন, তাকে কেউ হত্যা করে পুকুরে ফেলে থাকতে পারে। এ কারণে বিষয়টি অধিকতর তদন্তের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:৪১ ● ২৩ বার পঠিত