শনিবার ● ২০ জুন ২০২৬

মোংলায় কাব স্কাউট ইউনিট লিডারদের বেসিক কোর্স সম্পন্ন

হোম » খুলনা » মোংলায় কাব স্কাউট ইউনিট লিডারদের বেসিক কোর্স সম্পন্ন
শনিবার ● ২০ জুন ২০২৬


মোংলায় কাব স্কাউট ইউনিট লিডারদের বেসিক কোর্স সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় ৫৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ওরিয়েন্টেশন কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে গত ১৬ জুন মোংলার দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কোর্সে মোংলা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষক অংশ নেন।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মো. সিরাজুল ইসলাম, লিডার ট্রেইনার (এলটি) শেখ হায়দার আলী বাবু, মোংলা উপজেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক নিরাপদ হালদারসহ অন্যরা।

আয়োজক ও বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কাব স্কাউটিং সম্প্রসারণের অংশ হিসেবে শিক্ষকদের অংশগ্রহণে এ কোর্সের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাব স্কাউট দল গঠন করা হবে। আর সেই দল পরিচালনার জন্য শিক্ষকদের দক্ষ ইউনিট লিডার হিসেবে গড়ে তুলতেই এই পাঁচ দিনের বেসিক কোর্সের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা স্কাউটিংয়ের মূলমন্ত্র শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন বলে আমরা আশা করছি।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৮:০৬ ● ২৮ বার পঠিত