বুধবার ● ১৭ জুন ২০২৬

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, কারাদণ্ড
বুধবার ● ১৭ জুন ২০২৬


কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, কারাদণ্ডসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাচনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলাপাড়ার নাচনাপাড়া এলাকা থেকে গুপ্ত দেব (৩৯) ও চিংগড়িয়া থেকে জুয়েল সিকদারকে (২৮) আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস টিম সহযোগিতা করে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৪৪:১৮ ● ৩২ বার পঠিত