মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
রাঙ্গাবালীতে স্বাস্থ্য সুরক্ষায় কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ
হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে স্বাস্থ্য সুরক্ষায় কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। এ সময় রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নের ১৭৫ জন কিশোরীর হাতে হাইজিন কিট তুলে দেওয়া হয়।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে হাইজিন কিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সুস্থ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৪৬:০২ ● ২৮ বার পঠিত
