সোমবার ● ১৫ জুন ২০২৬

চরফ্যাশনে প্রযুক্তিনির্ভর অভয়াশ্রমে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

হোম » ভোলা » চরফ্যাশনে প্রযুক্তিনির্ভর অভয়াশ্রমে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ
সোমবার ● ১৫ জুন ২০২৬


চরফ্যাশনে প্রযুক্তিনির্ভর মৎস্য অভয়াশ্রম উদ্বোধন, দেশীয় মাছের পোনা অবমুক্তসাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশন উপজেলায় জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিনির্ভর মৎস্য অভয়াশ্রম স্থাপন কার্যক্রমের উদ্বোধন এবং বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

সোমবার (১৫ জুন) উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া খালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) পরিচালিত স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট মৎস্য খাতের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

 

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেয়ন্ত কুমার অপু, এফডিএ এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ এবং এফডিএ এর মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।

 

পোনা অবমুক্তকরণ শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেয়ন্ত কুমার অপু বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর অভয়াশ্রম স্থাপন ও মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদ উন্নয়ন এবং জেলেদের টেকসই জীবিকা নিশ্চিত করা সম্ভব হবে।

 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণের একটি অঙ্গীকার। অভয়াশ্রমের সঠিক ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ উদ্যোগের সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে। পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে জেলেদের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি মৎস্যসম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮:২৬:০২ ● ১২ বার পঠিত