সোমবার ● ১৫ জুন ২০২৬

মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

হোম » খুলনা » মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
সোমবার ● ১৫ জুন ২০২৬


মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজ এলাকার কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী আরমান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) এবং মোংলা থেকে গ্যাসভর্তি করে খুলনাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার কাজ চলছিল।

মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন জানান, আহতদের মধ্যে এক হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যান দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩১ ● ২৯ বার পঠিত