রবিবার ● ১৪ জুন ২০২৬
কলাপাড়ায় ব্যতিক্রমী ব্রাজিল গেট
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ব্যতিক্রমী ব্রাজিল গেট![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনায় মেতেছে পুরো দেশ। এর ব্যতিক্রম নয় পটুয়াখালীর কলাপাড়াও। প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে অনেকেই ব্যানার, তোরণ, ফেস্টুন ও পতাকা টানিয়েছেন। তবে কলাপাড়ায় নির্মাণ করা হয়েছে ৩০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের ব্যতিক্রমী একটি ‘ব্রাজিল গেট’।
উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশদ্বারে গেটটি স্থাপন করেছেন ব্রাজিল ভক্ত ও সমর্থকরা। সবুজ ও হলুদ কাপড়ের সমন্বয়ে তৈরি এ গেটের ওপরে রয়েছে ব্রাজিল ও বাংলাদেশের জাতীয় পতাকা। আয়োজকদের দাবি, নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করা, ব্রাজিল সমর্থন বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এমন ব্যতিক্রমী গেট নির্মাণ করা হয়েছে।
ব্রাজিল সমর্থক মো. মাসুদ মিয়া বলেন, ‘ব্রাজিল সর্বকালের সেরা দল, এবারও জয় আমাদেরই হবে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ২১:৫২:১০ ● ১৭৯ বার পঠিত
