রবিবার ● ১৪ জুন ২০২৬

পটুয়াখালী বাসস্ট্যান্ডে হিজড়াদের উৎপাতে যাত্রীরা অতিষ্ঠ

হোম » পটুয়াখালী » পটুয়াখালী বাসস্ট্যান্ডে হিজড়াদের উৎপাতে যাত্রীরা অতিষ্ঠ
রবিবার ● ১৪ জুন ২০২৬


পটুয়াখালী বাসস্ট্যান্ডে হিজড়াদের উৎপাতে যাত্রীরা অতিষ্ঠসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে হিজড়াদের উৎপাত বেড়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, বাসস্ট্যান্ডে আসা-যাওয়া করা যাত্রীদের কাছে জোরপূর্বক টাকা দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অনেক ক্ষেত্রে যাত্রীদের সঙ্গে বিব্রতকর আচরণ করা হয়, এমনকি গায়ে হাত তোলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাসস্ট্যান্ডের বিভিন্ন কাউন্টার কর্তৃপক্ষ জানান, হিজড়াদের এমন কর্মকাণ্ডের বিষয়ে তারা একাধিকবার পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি।

পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘যাত্রীদের ভোগান্তির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।’

অভিযোগের বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি হিজড়া সম্প্রদায়ের স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিকে থানায় ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩৩ ● ৩০ বার পঠিত