শুক্রবার ● ১২ জুন ২০২৬
নলছিটিতে ২১ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
হোম » ঝালকাঠী » নলছিটিতে ২১ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকালে নলছিটি ফেরিঘাট এলাকার একটি আবাসন থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিচ সরদারের ছেলে মো. শাহিন সরদার (৩২) এবং একই এলাকার সহিদ সরদারের ছেলে মো. ইমন সরদার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৫:০২ ● ২০ বার পঠিত
