বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
ভোলার দৌলতখানে টিনের চালার সিলিং ভেঙে ঘুমন্ত শিশুর মৃত্যু
হোম » ভোলা » ভোলার দৌলতখানে টিনের চালার সিলিং ভেঙে ঘুমন্ত শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলার দৌলতখান উপজেলায় টিনের চালার ঘরের ভেতরে উপরের পাটাতনের সিলিং ভেঙে ঘুমন্ত সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ইমা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে হঠাৎ বিকট শব্দে ঘরের টিনের চালার ওপরের পাটাতনের তক্তা খুলে নিচে খাটে ঘুমিয়ে থাকা শিশুটির ওপর পড়ে। এতে সে গুরুতরভাবে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরিবার ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা শিরিনা আক্তার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দৌলতখান থানার ওসি মোঃ ফকরুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এমন একটি খবর জানানো হয়েছে, তবে পরিবারের বা কারও তরফ থেকে কোন অভিযোগ না থাকায় আইনী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বাংলাদেশ সময়: ২০:০১:১২ ● ১৮ বার পঠিত
