মঙ্গলবার ● ৯ জুন ২০২৬

বরগুনার গৌরীচন্নায় শামিম হত্যায় উত্তাল জনতা, ফাঁসির দাবি

হোম » বরগুনা » বরগুনার গৌরীচন্নায় শামিম হত্যায় উত্তাল জনতা, ফাঁসির দাবি
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

বরগুনার গৌরীচন্নায় শামিম হত্যায় উত্তাল জনতা, ফাঁসির দাবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার গৌরীচন্না বাজারে শামিম বেপারীর মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার বিকেলে বাজার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজারো নারী-পুরুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তাঁরা ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

 

বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুল ওয়াসি মতিন, গৌরীচন্না ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন প্রমুখ।

 

এ সময় বক্তারা অভিযোগ করেন, সোমবার সকালে শামিম বেপারীর মস্তকবিহীন লাশ গৌরীচন্না খাল থেকে উদ্ধার করা হয়। ঘটনার এক সপ্তাহ পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুল ওয়াসি মতিন বলেন, বরগুনায় গত এক সপ্তাহে চারটি হত্যাকাণ্ড ঘটেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিই প্রমাণ করে। তাঁর অভিযোগ, পুলিশ কোনো হত্যাকাণ্ডেরই ক্লু উদ্ধার করতে পারছে না।

 

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, শামিম হত্যাকান্ডের তদন্ত  চলছে। আশা করি হত্যাকান্ডের রহস্যা উদঘাটন করতে সক্ষম হব।

বাংলাদেশ সময়: ২০:১৪:০৬ ● ২৬ বার পঠিত