মঙ্গলবার ● ৯ জুন ২০২৬

কাউখালীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

হোম » জেলে-মৎস্য » কাউখালীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

কাউখালীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হলো

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ জুন) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম বিল্লাহ, আইসিটি অফিসার মেহেদী হাসান, শ্রমিক দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও ইউপি সদস্য আকবর হোসেন দুলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:০১:৪৪ ● ১৯ বার পঠিত