সোমবার ● ৮ জুন ২০২৬

কলাপাড়ায় মেসির অবয়ব ও বিশাল পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা

হোম » খেলা » কলাপাড়ায় মেসির অবয়ব ও বিশাল পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা
সোমবার ● ৮ জুন ২০২৬


 

কলাপাড়ায় মেসির অবয়ব ও বিশাল পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

বিশ্বকাপ ফুটবল ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনার ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ২০ ফুট লম্বা অবয়ব নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকেলে কলাপাড়া পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার খেলার মাঠে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রাকে ঘিরে বৃষ্টি উপেক্ষা করে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী হাজারো আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতিতে হেলিপ্যাড মাঠ পরিণত হয় এক মিলনমেলায়। শোভাযাত্রা শুরুর আগে থেকেই পুরো এলাকা ‘আর্জেন্টিনা’ ও ‘মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ২০:০৫:৩০ ● ১৮ বার পঠিত