সোমবার ● ৮ জুন ২০২৬

পবিপ্রবির নতুন ভিসি হলেন প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান

হোম » লিড নিউজ » পবিপ্রবির নতুন ভিসি হলেন প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান
সোমবার ● ৮ জুন ২০২৬


 

পবিপ্রবির নতুন ভিসি হলেন প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

 

সোমবার (৮ জুন) বিকেলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০১ সালের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

 

এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৩৮ ● ২৪ বার পঠিত