সোমবার ● ৮ জুন ২০২৬

বাবুগঞ্জে এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক ফরিদ ও সদস্য সচিব সৌরভ

হোম » রাজনীতি » বাবুগঞ্জে এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক ফরিদ ও সদস্য সচিব সৌরভ
সোমবার ● ৮ জুন ২০২৬


 

আহ্বায়ক ফরিদ ও সদস্য সচিব সৌরভ

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ উপজেলা (বরিশাল) 

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বাবুগঞ্জ উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে দলের বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে এ কমিটি প্রকাশ করা হয়।

 

ঘোষিত কমিটিতে মো. ফরিদ আহম্মেদকে আহ্বায়ক এবং গোলাম কিবরিয়া সৌরভকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

 

কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন মো. আবু সাঈদ মুসা এবং মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস।

 

দলীয় সূত্রে জানা যায়, নবগঠিত আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ মাধবপাশা ইউনিয়ন-এর ফুলতলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। সদস্য সচিব গোলাম কিবরিয়া সৌরভও স্থানীয়ভাবে তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় তারা উভয়েই রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন।

 

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সিরাজুল ইসলাম; যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান, আনিসুর রহমান ও এইচ এম আলী হোসেন; সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাসুম হাওলাদার; যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম সুমন, মো. রিয়াজ হোসেন, মো. আলমগীর হোসেন ও মো. শফিকুল ইসলাম জুয়েল।

 

এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজরুল আজম মিয়াদ, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম মিলন এবং নারী বিষয়ক সম্পাদক মাসুমা আক্তার।

 

সদস্য হিসেবে রয়েছেন মো. কাউসার হোসেন মিলন, মো. জয়নুল আবেদীন মীর, মো. আরিফুর রহমান, মো. মাইনুল ইসলাম মিয়া, মো. বেল্লাল হোসেন ও মো. রিজওয়ান আহমেদ রিদয়।

 

নতুন কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল হলেও জনগণের মধ্যে এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অল্প সময়ের মধ্যেই সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। একটি গণমুখী, জবাবদিহিমূলক ও জনকল্যাণভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে এনসিপিকে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাব।

 

তিনি আরও বলেন- দলের সকল নেতাকর্মীর ঐক্য, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বাবুগঞ্জে এনসিপিকে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫৪ ● ১২ বার পঠিত