সোমবার ● ৮ জুন ২০২৬

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

হোম » জেলে-মৎস্য » কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু
সোমবার ● ৮ জুন ২০২৬


 

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে আঃ মান্নান হাওলাদার (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে কুয়াকাটা লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঃ মান্নান হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে আঃ মান্নান হাওলাদার কয়েকজন সঙ্গীর সঙ্গে মম্বিপাড়া গ্রামের ৩৩ কানি এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল ১১টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয় ঘন ঘন বজ্রপাত। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।

 

পরে সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছেলে মো. মেহেদী হাসান বলেন, বজ্রপাতে আমার বাবার বাম কানে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনার বিষয়ে আমরা জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৪২ ● ২৯ বার পঠিত