সোমবার ● ৮ জুন ২০২৬

পটুয়াখালী মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতি

হোম » সর্বশেষ » পটুয়াখালী মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতি
সোমবার ● ৮ জুন ২০২৬


 

পটুয়াখালী মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কর্তৃক কথিত ‘প্রহসনমূলক অধ্যাদেশ’ বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, কর্মবিরতি এবং ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

 

সোমবার সকালে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন, যার মধ্যে ছিল- ‘ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ হই, অধিকার আদায়ে অটল থাকি’।

 

বিক্ষোভ চলাকালে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি উপস্থাপন করেন। তারা বলেন, এসব দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং বাস্তবায়নযোগ্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।

 

কর্মসূচি চলাকালে কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় উত্তেজনা ও আন্দোলনমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৪৫ ● ১৮ বার পঠিত