সোমবার ● ৮ জুন ২০২৬

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা: পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হোম » আবহাওয়া » বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা: পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সোমবার ● ৮ জুন ২০২৬


 

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা: পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগরের কুয়াকাটা সংলগ্ন অংশে সাগর উত্তাল অবস্থায় রয়েছে। উপকূলে ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে।

 

রোববার সকাল থেকে পটুয়াখালী জেলাসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে দেশের পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী ও কক্সবাজারসহ মোট ১১টি অঞ্চলের নদীবন্দরগুলোতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এসব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এছাড়া উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্রবন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন,

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সব মাছধরা ট্রলার বর্তমানে নিরাপদেই রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৭ ● ৩১ বার পঠিত