সোমবার ● ৮ জুন ২০২৬

মাদারীপুরের ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

হোম » গণমাধ্যম » মাদারীপুরের ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
সোমবার ● ৮ জুন ২০২৬


 

মাদারীপুরের ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের ডাসার উপজেলায় অপসাংবাদিকতা ও কথিত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক সমাজ।

 

সোমবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পাথুরিয়াপাড়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকতার আড়ালে এক শ্রেণির কথিত অপসাংবাদিক প্রশাসন ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। তারা অভিযোগ করেন, মিথ্যা ও ভুয়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং মাদক কারবারিদের সহায়তা করার মতো কর্মকাণ্ডে এসব হলুদ সাংবাদিক জড়িত ছিলেন।

 

বক্তারা এসব অপসাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

পরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ডাসার উপজেলার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৪৫ ● ৩৬ বার পঠিত