শুক্রবার ● ৫ জুন ২০২৬

কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

হোম » খেলা » কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 

 

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার শেষ বিকেলে অনুষ্ঠিত এ শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন। আনন্দঘন পরিবেশে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

 

পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন ব্রাজিল সমর্থক মো. হুমায়ুন কবির জুয়েল ও মো. সজল বিশ্বাসসহ আরও অনেকে। তারা বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি সমর্থন ও শুভকামনা জানান।

বাংলাদেশ সময়: ২০:৩০:০০ ● ১২ বার পঠিত