শুক্রবার ● ৫ জুন ২০২৬

গলাচিপায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু

হোম » পটুয়াখালী » গলাচিপায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় বজ্রাঘাতে মো. রিয়াজ হাওলাদার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নর উত্তর আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ হাওলাদার ওই গ্রামের বাসিন্দা মো. খলিল হাওলাদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন রিয়াজ হাওলাদার। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আমখোলা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২০:৫৪ ● ২৮ বার পঠিত