শুক্রবার ● ৫ জুন ২০২৬
দুমকিতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
হোম » পটুয়াখালী » দুমকিতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. নিজাম উদ্দিন গাজীকে বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকার সার্কুলার রোডের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিআর-৬০/২৬ নম্বর মামলায় যৌতুক নিরোধ আইনের ৩ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি মো. নিজাম উদ্দিন গাজী দুমকি উপজেলার চরগরবদী এলাকার ইউনুছ গাজীর ছেলে।
অভিযানটি পরিচালনা করেন এসআই সজিব হোসেন। তিনি দুমকি থানা পুলিশের একটি দল নিয়ে বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার সহযোগিতায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩২ ● ২৫ বার পঠিত
