শুক্রবার ● ৫ জুন ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে ১১২টি পুকুর পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

হোম » পিরোজপুর » বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে ১১২টি পুকুর পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
শুক্রবার ● ৫ জুন ২০২৬


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে ১১২টি পুকুর পরিষ্কার কর্মসূচির উদ্বোধনসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ১১২টি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে পিরোজপুর জেলা পরিষদ।

 

শুক্রবার (৫ জুন) সকাল ৯টায় শহরের কৃষ্ণচূড়া ভাইজোড়া এলাকার একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

 

উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

 

তিনি আরও বলেন, এ পরিচ্ছন্নতা সপ্তাহের আওতায় জেলার বিভিন্ন এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন মোট ১১২টি পুকুর পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে। এর মাধ্যমে জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, মশার প্রজনন রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

কর্মসূচি উদ্বোধনকালে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৫:১৭ ● ২৪ বার পঠিত