মঙ্গলবার ● ২ জুন ২০২৬

মির্জাগঞ্জে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের ২২তম শাখার উদ্বোধন

হোম » সর্বশেষ » মির্জাগঞ্জে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের ২২তম শাখার উদ্বোধন
মঙ্গলবার ● ২ জুন ২০২৬


 

মির্জাগঞ্জে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের ২২তম শাখার উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীতে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল-এর ২২তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে এ চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী। ফিতা কেটে তিনি কেন্দ্রটির কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল-এর কমিউনিটি সার্ভিসেস বিভাগের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল। স্বাগত বক্তব্য দেন বরিশাল শাখার চক্ষু সার্জন ডা. মো. রেজাউল হক।

 

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এইচ এম আশরাফুল হক এবং স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কামরুজ্জামান বাঁধন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র বরিশাল শাখার প্রোগ্রাম ম্যানেজার মো. কামরুল হাসান।

 

এ সময় মির্জাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাঁন নূরুল ইসলাম, মির্জাগঞ্জ ফাউন্ডেশনের উপদেষ্টা ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি উত্তম গোলদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অর্ধশতাধিক সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, নতুন এ চক্ষু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে স্থানীয়ভাবে উন্নতমানের চক্ষু সেবা সহজলভ্য হবে।

 

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল-এর কমিউনিটি সার্ভিসেস বিভাগের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল জানান, কেন্দ্রটিতে বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে ফ্যাকো মেশিন ব্যবহার করে সেলাইবিহীন চোখের অপারেশনসহ বিভিন্ন জটিল চক্ষুরোগের স্বল্প খরচে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া দরিদ্র ও অসহায় রোগীদের জন্য সর্বোচ্চ ছাড়ে অপারেশন ও মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ২০:০২:৫১ ● ৩০ বার পঠিত