মঙ্গলবার ● ২ জুন ২০২৬
ছাত্রদল নেতাকে কুপিয়ে আহতের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন
হোম » ঝালকাঠী » ছাত্রদল নেতাকে কুপিয়ে আহতের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠী)
জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের নলছিটি উপজেলা কমিটির সদস্য রাজিব আহসানকে কুপিয়ে আহত করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে ৮ নং সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় গোচরা এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক, ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল খান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এখলাছ হোসেন মুন্না, সদস্য সচিব মো. আলামিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ তালুকদার এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম তানসেন প্রমুখ।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত সোমবার (১ জুন) সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া ও আলোচনা সভাস্থলে নলছিটি উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য রাজিব আহসানকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা চাপাতি ও রামদা দিয়ে নৃশংসভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় রাজিব আহসানের বড় ভাই সজিব হাওলাদার গতকাল মো. ফয়সাল, মো. কামরুল বিশ্বাস, মো. রিয়াদ, মো. হারুন ও মো. রুবেলকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। এজাহারভুক্ত আসামিরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৪৩:২৩ ● ৩৪ বার পঠিত
