রবিবার ● ৩১ মে ২০২৬
কাউখালীতে কৃষক দল নেতা নুরুজ্জামান তালুকদার আর নেই
হোম » পিরোজপুর » কাউখালীতে কৃষক দল নেতা নুরুজ্জামান তালুকদার আর নেই
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান তালুকদার(৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩১ মে) দিবাগত রাতের কোনো এক সময় তিনি ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার যোহর নামাজের পর বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
মোঃ নুরুজ্জামান তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এম,পি। তিনি শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদসহ কাউখালী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:২৭ ● ৩১ বার পঠিত
