শনিবার ● ৩০ মে ২০২৬
কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই বছরের শিশু সন্তানকে রেখে মৃত্যু
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই বছরের শিশু সন্তানকে রেখে মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় তানজিলা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তানজিলা উপজেলার লালুয়া ইউনিয়ন এর চন্দ্রপাড়া গ্রামের সাগর পল্লানের স্ত্রী এবং একই উপজেলার তুলাতলী গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে। তিনি দুই বছর বয়সী এক কন্যাসন্তানের মা ছিলেন।
পরিবারের বরাতে জানা যায়, ঘটনার সময় তারা একটি বিয়ের অনুষ্ঠানে বাইরে ছিলেন। পরে খবর পান তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়। তবে পরিবারের এক সদস্য ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:৩৬:২৮ ● ২৮ বার পঠিত
