শুক্রবার ● ২৯ মে ২০২৬
মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, প্রতিবাদে সড়কে ধান রোপণ
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, প্রতিবাদে সড়কে ধান রোপণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩ নম্বর চরএককরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেমুহনি থেকে গোলদার বাড়ি হয়ে আলিগঞ্জ যাওয়ার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করে সড়কের মাঝখানে আমন ধান রোপণ করেন এলাকাবাসী ও স্থানীয় যুবকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। বর্ষা মৌসুমে কাদামাটি ও পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানান, সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে ধান রোপণ করেছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক। একই সঙ্গে জনগণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এসজি/এমআর
বাংলাদেশ সময়: ১৮:৫১:২৮ ● ৪১ বার পঠিত
