বৃহস্পতিবার ● ২৮ মে ২০২৬
মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ তিন যুবক আটক
হোম » পটুয়াখালী » মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়ীয়া গ্রামের মৃত চান মিয়া খাঁ’র ছেলে মো. জামাল খাঁ (৪২), খলিলুর রহমান হাওলাদারের ছেলে আ. আজিজ হাওলাদার (২৫) এবং মৃত জলিল ফরাজীর ছেলে মো. সোহেল ফরাজী (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি চৌকস দল আলীপুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১২:৪৬ ● ১১৩ বার পঠিত
