বুধবার ● ২৭ মে ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদুল আযহা উদযাপন

হোম » ইসলামী জীবন » সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদুল আযহা উদযাপন
বুধবার ● ২৭ মে ২০২৬


 

সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদুল আযহা উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর গলাচিপায় ঈদুল আযহা উদযাপন করেছেন জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা।

 

বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনাগাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. আল আমিন।

 

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানির পশু জবাই করেন মুসল্লিরা।

 

অনুসারীদের একজন সৈয়দ আলম সান্তি জানান, প্রায় দুই শতাব্দীর বেশি সময় ধরে তারা চাঁদ দেখে ঈদ ও ধর্মীয় উৎসব পালন করে আসছেন। তিনি বলেন, কারও অনুসরণ নয়, বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা ঈদসহ ধর্মীয় আচার-অনুষ্ঠান উদযাপন করি।

 

তিনি আরও জানান, তাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফ। সেখানকার নির্দেশনা অনুসরণ করেই তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকেন।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৪৯ ● ২৮ বার পঠিত