মঙ্গলবার ● ২৬ মে ২০২৬

নেছারাবাদে ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

হোম » পিরোজপুর » নেছারাবাদে ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
মঙ্গলবার ● ২৬ মে ২০২৬


 

নেছারাবাদে ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে কালবৈশাখী ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মেষন্ডা গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।

 

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মেষন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় রুমানা ইয়াসমিন নিজ বাড়ির পাকঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রবল বাতাসে পাশের একটি বড় চাম্বল গাছ উপড়ে গিয়ে তাদের বসতঘরের ওপর পড়ে। ঘরের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও গাছটি তার ওপরই ভেঙে পড়ে তিনি গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল।

বাংলাদেশ সময়: ১৮:১০:০৬ ● ২৯ বার পঠিত