মঙ্গলবার ● ২৬ মে ২০২৬
গৌরনদীর বাটাজোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; মোটরসাইকেলের তিন আরোহী নিহত
হোম » বরিশাল » গৌরনদীর বাটাজোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; মোটরসাইকেলের তিন আরোহী নিহত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা থেকে বরিশালগামী ‘আনন্দ’ পরিবহনের একটি বাস বাটাজোর এলাকায় একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। প্রাথমিকভাবে তাদের উজিরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫৪:৫৪ ● ২৪ বার পঠিত
