সোমবার ● ২৫ মে ২০২৬

কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড
সোমবার ● ২৫ মে ২০২৬


কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জসীম সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া থানার একটি টিম জসীম সরদারকে গাঁজা সেবনের অভিযোগে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:২৯ ● ৩৬ বার পঠিত