সোমবার ● ২৫ মে ২০২৬

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

হোম » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
সোমবার ● ২৫ মে ২০২৬


কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী প্রজাতির একটি ডলফিন। এটি প্রায় ১০ ফুট লম্বা।
সোমবার দুপুরের দিকে ডিসি বাংলা সংলগ্ন সৈকতে জোয়ারের সময় মৃত এ ডলফিনটি ভেসে আসে। খবর পেয়ে খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্য ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করে।

তারা জানান, ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে। এছাড়া বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত এবং লেজে দড়ি বাঁধা ছিলো।
তবে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের ধারনা, জেলেদের জালে কিংবা আঘাত পেয়ে বেশ কিছুদিন আগে এটি মারা যেতে পারে ।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকরা ডলফিনটি উদ্ধার করেছে। সৈকতে যাতে গন্ধ না ছড়ায় এজন্য মৃত ডলফিনটি নির্ধারিত স্থানে মাটিচাপা দেওয়া হয়।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৩৮ ● ২০ বার পঠিত