সোমবার ● ২৫ মে ২০২৬
কলাপাড়ায় ৫০ পিচ ইয়াবা মাদক কারবারি গ্রেফতার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৫০ পিচ ইয়াবা মাদক কারবারি গ্রেফতার![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো.মাহাবুব প্যাদা (তুহিন) (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় । সে ওই গ্রামের মৃত ফিরোজ প্যাদা ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রিয় কালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশী চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
কলাপাড়া থানার ওসি মো.নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হযেছে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৫৯:৫৭ ● ৩১ বার পঠিত
