রবিবার ● ২৪ মে ২০২৬
বরগুনার আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার
হোম » পটুয়াখালী » বরগুনার আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
এক এতিম মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে আপন খালুর বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে ধর্ষক আপন খালু আলমগীর হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে আমতলীর থানা পুলিশ।
এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগীর নানি বাদী হয়ে আমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামাতা আলমগীর হোসেনকে আসামি করে মামলা করেছে। আলমগীর হোসেন (৪০) আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের নূর হোসেনের ছেলে, পেশায় একজন রাজমিস্ত্রী।
স্থানীয়রা জানায়, দুই বছর বয়সে ভুক্তভোগী কিশোরীর মা মারা যান। এর পর থেকে সে নানা বাড়িতে থাকে। গত ১৭ মে ভুক্তভোগী কিশোরীর খালু আলমগীর হোসেন শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সোমবার সকালে সবার অগোচরে ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আলমগীর।
ঘটনাটি ওই কিশোরী তার নানিকে জানালে জামাতা আলমগীর হোসেনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ওই ঘটনায় মামলা এবং আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩:২৪:০৭ ● ৩০ বার পঠিত
