রবিবার ● ২৪ মে ২০২৬

গৌরনদীতে মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ

হোম » বরিশাল » গৌরনদীতে মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ
রবিবার ● ২৪ মে ২০২৬


গৌরনদীতে মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে মাদক নির্মূলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখা এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের তথ্য আহ্বান করেছে উপজেলা প্রশাসন।

গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের উদ্যোগে শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়েছে, মাদক নির্মূলে অবদান রাখা যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় ‘উপজেলার শ্রেষ্ঠ নাগরিক’ হিসেবে সম্মাননা প্রদান করা হবে।

এদিকে, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট আটটি মাদকবিরোধী কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে আগ্রহী ব্যক্তি ও সচেতন নাগরিকদের উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ৯:৪৫:১৯ ● ৩০ বার পঠিত