শনিবার ● ২৩ মে ২০২৬

রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

হোম » পটুয়াখালী » রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
শনিবার ● ২৩ মে ২০২৬


 

রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখা ও নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক তারেক আনাম সুমন, কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, মোশারফ হোসেন মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করা হলেও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কলাপাড়ার চম্পাপুর এলাকায় নির্যাতনের শিকার এক ছাত্রীর পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তারা।

 

সমাবেশে বক্তারা আরও বলেন, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান মানবাধিকারকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২৪ ● ৩১ বার পঠিত