শুক্রবার ● ২২ মে ২০২৬
সুন্দরবনে ‘ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে ২১ জেলে উদ্ধার
হোম » জেলে-মৎস্য » সুন্দরবনে ‘ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে ২১ জেলে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের দস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জন জেলেকে র্যাব ও কোস্ট গার্ড উদ্ধার করেছে।
শুক্রবার (২২ মে) কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনার মাধ্যমে জেলেদের উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবনের ভেতরে দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে জিম্মি অবস্থায় থাকা ওই জেলেদের নিরাপদে মুক্ত করা সম্ভব হয়।
বাংলাদেশ সময়: ১৯:৩০:৫৭ ● ২৯ বার পঠিত
