বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬

সুবিদখালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ

হোম » পটুয়াখালী » সুবিদখালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


সুবিদখালী কো-অপারেটিভ ক্রেডিড ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী কো-অপারেটিভ ক্রেডিড ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত পরিচানা পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সমিতির নিজ কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, সেক্রেটারি মোঃ আলী আজিম চুন্নু, ট্রেজারার মোঃ কামরুল ইসলাম, ডিরেক্টর মোঃ মিন্টু হাওলাদার ও নিজাম মসলিস। নবনির্বাচিত কমিটির সদস্যেদর শপথবাক্য পাঠ করান উপজেলা সমবায় অফিসার ও সভাপতি নির্বাচন কমিটি মোঃ কামরুল আহসান মিঞা।

সমিতির এডহক কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমবায়ী বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির প্রচার সম্পদাক মোঃ আলমগীর হোসেন(অবঃ সার্জেন্ট), উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ গাজী আতাউর রহমান ও যুবনেতা মোঃ রাসেল মৃধা প্রমূখ। এসময়ে এখানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসারের সহকারী পরিদর্শক মোঃ কাজী মোর্শেদ।

ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৮:০৩ ● ৩০ বার পঠিত