বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬

পটুয়াখালীতে অস্ত্র মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি রিপন গ্রেফতার

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে অস্ত্র মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি রিপন গ্রেফতার
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


পটুয়াখালীতে অস্ত্র মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি রিপন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর থানার এএসআই মো. রুবেল হাওলাদারের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী ও রাজধানীর মিরপুর-পল্লবী এলাকায় অবস্থান করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সম্রাট রিপনের বিরুদ্ধে হত্যা, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তিনি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এছাড়া ঢাকার বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৬:৪০ ● ২৮ বার পঠিত