বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬

ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন

হোম » ঝালকাঠী » ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


 

ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠী

ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ ৯টি খালের সীমানা নির্ধারণে পিলার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক কাওছার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, আরডিসি প্রতীক কুন্ডু এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি শহরের খালগুলো একসময় প্রাকৃতিক পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। দখল ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে অনেক খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। শহরকে জলাবদ্ধতামুক্ত ও পরিবেশবান্ধব রাখতে গুরুত্বপূর্ণ ৯টি খালের সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে খালগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা হবে। এতে নগরবাসীর ভোগান্তি কমবে এবং শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খালের সীমানা নির্ধারণের মাধ্যমে দখল রোধ এবং দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:১১ ● ২৭ বার পঠিত