মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

প্রচণ্ড গরমে নাজিরপুরে তালশাঁসের চাহিদা বৃদ্ধি

হোম » পিরোজপুর » প্রচণ্ড গরমে নাজিরপুরে তালশাঁসের চাহিদা বৃদ্ধি
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

প্রচণ্ড গরমে নাজিরপুরে তালশাঁসের চাহিদা বৃদ্ধি

সাগরকন্যা প্রতিবেদক,নাজিরপুর (পিরোজপুর)

প্রচণ্ড তাপদাহে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মৌসুমি ফল তালশাঁসের চাহিদা বেড়েছে। মধুমাস জ্যৈষ্ঠকে কেন্দ্র করে ইতোমধ্যে বাজারে আম, লিচু, কাঁঠাল, বাঙ্গি, আতাসহ নানা রসালো ফলের সরবরাহ শুরু হলেও গরমে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে কাঁচা তাল থেকে তৈরি তালশাঁস।

 

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা তালশাঁস প্রতিদিন হাট-বাজারে এনে বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার দিঘিরজান বাজারে ভ্যানে করে তালশাঁস বিক্রি করতে দেখা যায় মো. আবুল বাশারকে। তিনি প্রতি পিস তালশাঁস ১০ থেকে ১৫ টাকায় বিক্রি করছেন।

 

আবুল বাশার জানান, গরমের সময়ে তালশাঁসের চাহিদা অনেক বেশি থাকে। সব শ্রেণি-পেশার মানুষই এটি কিনে থাকেন। তিনি প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ পিস তালশাঁস বিক্রি করেন বলে জানান।

 

স্থানীয় আরও কয়েকজন বিক্রেতাও দিঘিরজান বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্যানে করে তালশাঁস বিক্রি করছেন। প্রচণ্ড গরমে এই মৌসুমি ফলটি ক্রেতাদের কাছে বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ২০:১০:৫৭ ● ১৭ বার পঠিত