মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
নেছারাবাদে ৩০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ
হোম » পিরোজপুর » নেছারাবাদে ৩০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল আহম্মেদ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রাসেল আহম্মেদ স্বরূপকাঠী পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নেছারাবাদ থানা পুলিশের একটি দল সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. ইয়াছিন খান ও এএসআই রিয়াদ হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে দেহ তল্লাশিতে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামি এর আগে মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িত হন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৭ ● ৪০ বার পঠিত
